Touch Bangladesh
ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

টেকনাফে মানবপাচার: নারী ও শিশুসহ উদ্ধার ৯ জন

প্রতিবেদক
Methon Mankhin
নভেম্বর ৮, ২০২৬ ১০:২১ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়ায় মানবপাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় এক নারী ও দুই অপ্রাপ্তবয়স্কসহ মোট ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) রাতে টেকনাফের দক্ষিণ লম্বারীঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

রোববার (৮ নভেম্বর) সকালে টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি অধিনায়ক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন, টেকনাফের দক্ষিণ লম্বারীঘাট এলাকা দিয়ে কয়েকজনকে জোরপূর্বক সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছে।

এ তথ্য পাওয়ার পর টেকনাফ ব্যাটালিয়ন-২-এর অধীন সি-বিচ বিওপির একটি বিশেষ টহল দল ওই এলাকায় কৌশলগত অবস্থান নেয়। পরে অভিযান চালিয়ে পাচারের শিকার হতে যাওয়া ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়।

উদ্ধার ব্যক্তিদের মধ্যে রয়েছেন আমির হোসেন (৪৫), মো. জীবন (১৯), জান্নাত আরা (১৭), আব্দুল খালেক (২৯), ফয়সল করিম (১৬), আরিফুল ইসলাম (২১), নুরুল ইসলাম (২২), আহমদ নবী (২৩) ও জাহিদ আলম (১৮)।

উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন নারী ও দুজন অপ্রাপ্তবয়স্ক রয়েছেন।

বিজিবি অধিনায়ক জানান, উদ্ধার হওয়া নয়জনের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।