![]()
সারাদেশ
ফরিদপুরে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও ঘটনার ভিডিও ধারণের মামলায় আট আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ২ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা দায়রা জজ শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। ঘটনার প্রায় সাত বছর পর দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে এ রায় দেওয়া হলো।
আদালতে উপস্থিত ছিলেন আট আসামি
রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আট আসামিই আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর পুলিশ পাহারায় তাঁদের কারাগারে পাঠানো হয়।
নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী-২০০৩)-এর ৯(৩) ধারায় তাঁদের দোষী সাব্যস্ত করে এ দণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন— মো. শাহীন শেখ (২৭), জয় শেখ (৩০), রহিম মোল্লা (২৯), মনির শেখ (৩১), হৃদয় খা (২৬), ইলিয়াস শিকদার (৩৩), মোস্তাক শেখ (৩২) ও রিয়াজ শিকদার। তাঁরা সবাই ফরিদপুর কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা।
২০১৯ সালে ঘটে ঘটনা
