Touch Bangladesh
ঢাকাশুক্রবার , ১৩ নভেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

মাহমুদা মিতুকে হত্যার হুমকি, ৭ দিন ধরে পাচ্ছেন ফোন ও হোয়াটসঅ্যাপ বার্তা

প্রতিবেদক
Methon Mankhin
নভেম্বর ১৩, ২০২৬ ৩:২৩ অপরাহ্ণ
Link Copied!

Loading

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ডা. মাহমুদা মিতু অভিযোগ করেছেন, গত সাত দিন ধরে তিনি সরাসরি ফোন কল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে হত্যার হুমকি পাচ্ছেন। এর আগেও একাধিকবার এমন হুমকি পেয়েছেন বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন মাহমুদা মিতু। একই পোস্টে বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে আবেগপ্রবণ হয়ে পড়া এবং একপর্যায়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানোর কারণও ব্যাখ্যা করেন তিনি। এ সময় হুমকিসংবলিত কয়েকটি হোয়াটসঅ্যাপ বার্তার স্ক্রিনশটও প্রকাশ করেন।

ফেসবুক পোস্টে মাহমুদা মিতু জানান, সংসদে সেদিন তিনি প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। তার ভাষ্য, জুলাই আন্দোলনে শহীদদের রক্ত ও আহতদের আত্মত্যাগের মধ্য দিয়ে বর্তমান সংসদ প্রতিষ্ঠিত হয়েছে। অথচ সংসদে যুক্তিতর্কের পরিবর্তে বিরোধী মতের ব্যক্তিদের উদ্দেশে অসম্মানজনক শব্দ ব্যবহার করা হচ্ছে।

তিনি আরও বলেন, সংসদ সদস্য হান্নান মাসউদকে উদ্দেশ করে বারবার ‘বসো’ ও ‘বেয়াদব’ বলা হচ্ছিল। এ সময় তিনি প্রতিবাদ জানান। তার অভিযোগ, যারা রাজনৈতিক সমঝোতার মধ্যে চলেন, তারা পরিবার ও নিজের নিরাপত্তা অনিশ্চিত রেখে রাজনীতি করার বাস্তবতা উপলব্ধি করতে পারবেন না।

নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মাহমুদা মিতু বলেন, গত সাত দিন ধরে ফোন ও হোয়াটসঅ্যাপে সরাসরি হত্যার হুমকি দেওয়া হচ্ছে তাকে। এর আগেও তিনি একই ধরনের হুমকি পেয়েছেন। বিষয়টি প্রকাশ করার পরও তা গুরুত্বহীন করে দেখার আশঙ্কা প্রকাশ করেন তিনি।

পোস্টের শেষাংশে জুলাই আন্দোলনের সময়কার ওসমান হাদির একটি বক্তব্য স্মরণ করেন এনসিপির এই নেত্রী।

এদিকে তার অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা হুমকির ঘটনায় নেওয়া পদক্ষেপের তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।