Touch Bangladesh
ঢাকাবৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলাদেশ সংবাদ
  6. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  7. নতুন কর্মের খোঁজে
  8. নিত্যদিনের জীবন
  9. বিশেষ সংবাদ সমূহ
  10. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  11. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  12. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  13. শিক্ষার আলোর প্রস্তাব
  14. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
  15. সাম্প্রতিক বিশ্ব
আলোচিত সপ্তাহের খবর

আগস্টে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত: ডিজেল, পেট্রোল ও অকটেনের সর্বশেষ দর

প্রতিবেদক
Methon Mankhin
জুলাই ৩০, ২০২৬ ৪:২১ অপরাহ্ণ
Link Copied!

Loading

আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিবেচনা করে আগস্ট মাসের জন্য ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে জুলাই মাসে নির্ধারিত দামেই আগামী মাসেও কিনতে পাওয়া যাবে ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের এই সিদ্ধান্ত আগামী ১ আগস্ট থেকে সারা দেশে কার্যকর হবে।

ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা দরে বিক্রি হবে।

মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, বিশ্ববাজারে জ্বালানি তেলের বর্তমান মূল্যের অস্থিরতা এবং দেশের সার্বিক মূল্য কাঠামো পর্যালোচনা করে চলতি মাসের দামই বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে করে আগস্ট জুড়ে গ্রাহকদের আগের নির্ধারিত দামেই সব ধরনের জ্বালানি তেল কিনতে হবে।

উল্লেখ্য, এর আগে গত জুলাই মাসের জন্যও সমপরিমাণ দর নির্ধারণ করেছিল সরকার। স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ প্রক্রিয়ার অংশ হিসেবে প্রতি মাসেই বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হচ্ছে।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।