Touch Bangladesh
ঢাকাসোমবার , ১৭ আগস্ট ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলাদেশ সংবাদ
  6. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  7. নতুন কর্মের খোঁজে
  8. নিত্যদিনের জীবন
  9. বিশেষ সংবাদ সমূহ
  10. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  11. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  12. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  13. শিক্ষার আলোর প্রস্তাব
  14. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
  15. সাম্প্রতিক বিশ্ব
আলোচিত সপ্তাহের খবর

চলতি অর্থবছরে কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ৬০ হাজার কোটি টাকা

প্রতিবেদক
Touch Bangladesh News
আগস্ট ১৭, ২০২৬ ১২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

Loading

চলতি ২০২৬-২০২৭ অর্থবছরে কৃষি খাতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ৫৩ দশমিক ৮০ শতাংশ বাড়িয়ে ৬০ হাজার কোটি টাকা করল বাংলাদেশ ব্যাংক। গত ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য লক্ষ্যমাত্রা ছিল ৩৯ হাজার কোটি টাকা। একটি ব্যাংকের মোট ঋণের অন্তত চার শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা জারি করে এবার এই লক্ষ্যমাত্রা দেওয়া হয়। এতদিন মোট ঋণের অন্তত আড়াই শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা ছিল। একইসঙ্গে প্রান্তিক ও প্রকৃত কৃষকের হাতে সময়মতো ঋণ পৌঁছানো এবং ঋণের অর্থ নির্ধারিত খাতে যথাযথভাবে ব্যবহার নিশ্চিত করতে ব্যাংকগুলোকে কঠোর নজরদারির নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আজ সোমবার (১৭ আগস্ট) রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ২০২৬-২৭ অর্থবছরের কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ও কর্মসূচি ঘোষণা অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান কৃষি ঋণের নতুন লক্ষ্যমাত্রা ও নীতিমালার বিভিন্ন দিক তুলে ধরেন।

নতুন লক্ষ্যমাত্রার মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলোর জন্য ২০ হাজার ৮৪৫ কোটি টাকা এবং বেসরকারি ও বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য ৩৯ হাজার ১৫৫ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। এতে কৃষি খাতে ঋণ বিতরণে বেসরকারি ও বিদেশি ব্যাংকের অংশগ্রহণ আরও বাড়বে।

ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান বলেন, জাতীয় আয়ে কৃষির অবদান বিবেচনায় মোট ঋণের মধ্যে কৃষি ঋণের অংশ বর্তমানে অসামঞ্জস্যপূর্ণ। এ কারণে কৃষি ঋণের অংশ মোট ঋণের আড়াই শতাংশ থেকে বাড়িয়ে চার শতাংশ করা হয়েছে। ভবিষ্যতে তা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

কৃষিকে স্বনির্ভর এবং কৃষককে অর্থনৈতিকভাবে সক্ষম করাই কৃষি ঋণ বাড়ানোর মূল উদ্দেশ্য জানিয়ে ডেপুটি গভর্নর বলেন, কৃষক ঋণ নিয়ে উৎপাদন বাড়াবেন, সময়মতো ঋণ পরিশোধ করবেন। পরবর্তী সময়ে আরও বড় ঋণ নেওয়ার সক্ষমতা অর্জন করবেন- এটাই নীতিমালার লক্ষ্য।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।