Touch Bangladesh
ঢাকাশুক্রবার , ২১ আগস্ট ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলাদেশ সংবাদ
  6. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  7. নতুন কর্মের খোঁজে
  8. নিত্যদিনের জীবন
  9. বিশেষ সংবাদ সমূহ
  10. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  11. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  12. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  13. শিক্ষার আলোর প্রস্তাব
  14. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
  15. সাম্প্রতিক বিশ্ব
আলোচিত সপ্তাহের খবর

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্বে রুহুল কবির রিজভী

প্রতিবেদক
Jetkin Tina Raksam
আগস্ট ২১, ২০২৬ ৩:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

নিউজ প্রোভাইডার

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নতুন ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে দলের স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিবের পদ থেকে পদত্যাগ করায় তাঁর স্থলাভিষিক্ত হলেন রিজভী।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় বিএনপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় গঠনতন্ত্রের ৭ (খ) ৬ ধারা অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে এবং এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী পদে কে আসছেন, তা নিয়ে দলের অভ্যন্তরে ব্যাপক আলোচনা চলছিল। তবে দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, দলীয় কার্যালয় পরিচালনা এবং আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকার কথা বিবেচনায় রেখে শেষ পর্যন্ত রুহুল কবির রিজভীর ওপরই আস্থা রেখেছে দলের শীর্ষ নেতৃত্ব।

জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি রুহুল কবির রিজভী দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির কেন্দ্রে সক্রিয় রয়েছেন। বিশেষ করে প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় কেন্দ্রিক সংবাদ সম্মেলন পরিচালনা, মাঠপর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা এবং দলীয় অবস্থান গণমাধ্যমে তুলে ধরার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

এর আগে ২০১১ সালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব নিয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরবর্তীতে ২০১৬ সালের ষষ্ঠ জাতীয় কাউন্সিলে তিনি পূর্ণাঙ্গ মহাসচিব নির্বাচিত হন। কাকতালীয়ভাবে, মহাসচিব হওয়ার পূর্বে মির্জা ফখরুলও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন। এবার তাঁরই অনুসারী হিসেবে সিনিয়র যুগ্ম মহাসচিব থেকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব গ্রহণ করলেন রিজভী।

দলীয় সূত্রে জানা গেছে, এই নিয়োগকে আপাতত অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে দেখা হচ্ছে। চলতি বছরেই বিএনপির পরবর্তী জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে পূর্ণাঙ্গ মহাসচিব নির্বাচন বা অনুমোদন দেওয়া হতে পারে।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।