Touch Bangladesh
ঢাকাবৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলাদেশ সংবাদ
  6. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  7. নতুন কর্মের খোঁজে
  8. নিত্যদিনের জীবন
  9. বিশেষ সংবাদ সমূহ
  10. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  11. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  12. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  13. শিক্ষার আলোর প্রস্তাব
  14. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
  15. সাম্প্রতিক বিশ্ব
আলোচিত সপ্তাহের খবর

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র জিতছে দাবি, প্রণালির নাম ‘ট্রাম্প প্রণালি’ করার প্রস্তাব

প্রতিবেদক
Touch Bangladesh News
সেপ্টেম্বর ১০, ২০২৬ ৬:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

হরমুজ এখন আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

ইরানবিরোধী যুদ্ধে যুক্তরাষ্ট্র জয় পাচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি এখন সম্পূর্ণরূপে মার্কিন বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলেও দাবি করেছেন তিনি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

টেক্সাসের ডালাসে রিপাবলিকান পার্টির মধ্যবর্তী নির্বাচনের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ট্রাম্প এসব কথা বলেন।

ভাষণে যুক্তরাষ্ট্রের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির জন্য পূর্ববর্তী ডেমোক্র্যাট প্রশাসনের পরিবেশ ও সবুজ জ্বালানি নীতিকে দায়ী করেন ট্রাম্প। তিনি দাবি করেন, তার প্রশাসন খাদ্যদ্রব্যসহ প্রায় সব নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম দ্রুত কমিয়ে এনেছে। ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ হলেই জ্বালানি তেলের দাম আরও দ্রুত কমে যাবে বলেও আশ্বাস দেন তিনি।

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের প্রসঙ্গ তুলে ট্রাম্প আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ‘আমরাই জিতব। আসলে আমরা এখনই জিতছি। হরমুজ প্রণালি এখন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।’

এ সময় উপসাগরীয় অঞ্চল ও ওমান উপসাগরের মধ্যবর্তী গুরুত্বপূর্ণ এই জলপথের নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালি’ রাখার প্রস্তাবও দেন তিনি। রসিকতার সুরে ট্রাম্প বলেন, তার এই প্রস্তাবে ইরানের নেতৃত্ব ‘অত্যন্ত আনন্দিত’ হবে।

ইরানের আঞ্চলিক প্রভাব নিয়েও কড়া মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, গত ৫১ বছর ধরে ইরান মধ্যপ্রাচ্যে একচ্ছত্র দাদাগিরি বা জুলুম চালিয়ে আসছে। তবে এখন তারা আর সেই অবস্থানে নেই এবং তাদের দাদাগিরির দিন শেষ হয়ে গেছে।

সম্প্রতি হরমুজ প্রণালিতে ড্রোন আটক, তেলবাহী ট্যাংকার ধ্বংস এবং মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার মতো ঘটনাকে কেন্দ্র করে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা চরমে রয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই ট্রাম্পের এই আক্রমণাত্মক বক্তব্য দুই দেশের চলমান সংঘাতকে আরও আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।