Touch Bangladesh
ঢাকারবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

জাপান সাগরে ফের উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা !

প্রতিবেদক
Methon Mankhin
সেপ্টেম্বর ২০, ২০২৬ ৮:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

পূর্ব উপকূলের জাপান সাগরে আবারও একটি অজ্ঞাত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী ও জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ খবর নিশ্চিত করা হয়েছে।

নিজেদের পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে পিয়ংইয়ংয়ের নতুন করে মর্যাদা পুনর্ব্যক্ত করা এবং জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার প্রস্তাব প্রত্যাখ্যানের পরপরই এই উৎক্ষেপণের ঘটনা ঘটল।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) এক বিবৃতিতে জানিয়েছে, রোববার উত্তর কোরিয়া তাদের পূর্ব উপকূল থেকে সমুদ্রের দিকে অজ্ঞাত বস্তুটি ছুড়েছে। এ এলাকাটি ‘জাপান সাগর’ নামেও পরিচিত।

জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, এটি একটি সম্ভাব্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হতে পারে। পরবর্তীতে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, প্রক্ষেপক বস্তুটি ইতোমধ্যেই সাগরে গিয়ে পড়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য দেওয়া হয়নি।

এর মাত্র আট দিন আগেও উত্তর কোরিয়া এই অঞ্চলে একাধিক স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছিল। সে সময় পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে জানানো হয়, এটি ছিল তাদের নিয়মিত যৌথ গোলাবর্ষণ মহড়ার অংশ।

চলতি সপ্তাহে জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) একটি প্রস্তাব আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করে উত্তর কোরিয়া। ওই প্রস্তাবে পিয়ংইয়ংকে তাদের সার্বিক পারমাণবিক কার্যক্রম অবিলম্বে বন্ধ করার আহ্বান জানানো হয়েছিল। সংস্থাটির দাবি উপেক্ষা করেই এই নতুন উৎক্ষেপণ চালালো উত্তর কোরিয়া।

তথ্যসূত্র: আরব নিউজ

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।