Touch Bangladesh
ঢাকাশুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

যুদ্ধবিরতির আশায় আন্তর্জাতিক বাজারে কমল তেলের দাম

প্রতিবেদক
Methon Mankhin
সেপ্টেম্বর ২৫, ২০২৬ ৩:১০ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

এক সপ্তাহের টানা ওঠানামার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম সামান্য কমেছে। মধ্যপ্রাচ্যে সম্ভাব্য যুদ্ধবিরতির আশা এবং সাম্প্রতিক ভূরাজনৈতিক পরিস্থিতিতে বিশ্ববাজারে এই প্রভাব পড়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

শুক্রবার আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭৪ সেন্ট বা ০.৬৯ শতাংশ কমে ১০৫.৮৫ ডলারে নেমে আসে। অন্যদিকে, মার্কিন মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেলপ্রতি ৮১ সেন্ট বা ০.৮৬ শতাংশ কমে ৯৩.৮০ ডলারে দাঁড়িয়েছে।

এর আগে বৃহস্পতিবার তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছিল। ওই দিন একপর্যায়ে উভয় ধরনের ক্রুডের দামই প্রায় ৫ শতাংশ পর্যন্ত বাড়ে। দিনের লেনদেন শেষে ব্রেন্ট ক্রুডের দাম ৩.৪ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ২.৭ শতাংশ বৃদ্ধি পায়।

বাজার বিশ্লেষকরা জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য কূটনৈতিক তৎপরতা এবং যুদ্ধবিরতির আলোচনার খবরে বাজারে সরবরাহের অনিশ্চয়তা কিছুটা কমেছে। এর সঙ্গে সৌদি আরবের জ্বালানি অবকাঠামোয় হুথি বিদ্রোহীদের হামলার বিষয়টিও বিনিয়োগকারীরা নজরদারিতে রাখছেন।

চলতি সপ্তাহের সার্বিক চিত্রে ডব্লিউটিআই ক্রুডের দাম প্রায় ৬.৪২ শতাংশ কমলেও ব্রেন্ট ক্রুডের দাম ২.০৯ শতাংশ বেড়েছে।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।