Touch Bangladesh
ঢাকাশনিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

পর্যটনের রঙে সাজছে রাজধানী

প্রতিবেদক
Touch Bangladesh News
সেপ্টেম্বর ২৬, ২০২৬ ২:৪২ অপরাহ্ণ
Link Copied!

Loading

বিশ্ব পর্যটন দিবসে কাল বর্ণাঢ্য র‍্যালি, সপ্তাহজুড়ে নানা আয়োজন

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রাজধানীতে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি। দেশের পর্যটন সম্ভাবনা, আবহমান বাংলার জীবনধারা ও বৈচিত্র্যময় ঐতিহ্য তুলে ধরে আগামীকাল ২৭ সেপ্টেম্বর সকালে আগারগাঁওয়ের পর্যটন ভবন প্রাঙ্গণ থেকে বের হবে বর্ণাঢ্য র‌্যালি।

সকাল ৮টা ৪৫ মিনিটে নির্বাচন কমিশন ভবনের বিপরীতে অবস্থিত পর্যটন ভবন প্রাঙ্গণ থেকে র‌্যালিটি শুরু হবে। র‌্যালিতে পর্যটনসংশ্লিষ্ট সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, বাংলাদেশ টুরিজম প্রমোশন ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপদেষ্টারা অংশ নেবেন।

র‌্যালিতে আবহমান বাংলার জীবনধারা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্য এবং ঢাকার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরা হবে। অংশগ্রহণকারীদের জন্য টি-শার্ট ও ক্যাপের ব্যবস্থা করা হয়েছে। র‌্যালি শেষে থাকবে সকালের নাশতার আয়োজন।

র‌্যালির উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী, এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি জি এম আজিজুর রহমান, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রউফ, এনডিসি এবং মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, এনডিসি।

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত সপ্তাহব্যাপী কর্মসূচিতে দেশের পর্যটন খাতের সম্ভাবনা, সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি পর্যটনশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি-বেসরকারি অংশীজন অংশ নেবেন।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।