Touch Bangladesh
ঢাকামঙ্গলবার , ৬ অক্টোবর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

গলায় কফ জমে অস্বস্তি? স্বস্তি দেবে পিঁয়াজের ঘরোয়া পানীয়

প্রতিবেদক
Methon Mankhin
অক্টোবর ৬, ২০২৬ ৪:০৮ অপরাহ্ণ
Link Copied!

Loading

ঋতু পরিবর্তনের এই সময়ে আবহাওয়ার হঠাৎ তারতম্যে অনেকেই গলা খুসখুস, ঢোক গিলতে ব্যথা বা গলায় কফ জমে থাকার সমস্যায় ভোগেন। কফের কারণে স্বাভাবিকভাবে কথা বলা কিংবা রাতে ঘুমোনো কঠিন হয়ে পড়ে। তবে এ ধরনের অস্বস্তি কমাতে ওষুধ বা গরম চায়ের পাশাপাশি বিশেষ একটি ঘরোয়া পানীয় কার্যকর ভূমিকা রাখতে পারে।

পিঁয়াজ, মধু ও অলিভ অয়েলের সংমিশ্রণে তৈরি এই পানীয় গলার মিউকাস বা কফ পাতলা করে স্বস্তি জোগাতে সাহায্য করে।

পানীয়টি যেভাবে তৈরি করবেন

প্রয়োজনীয় উপকরণ:

  • মাঝারি আকারের ১টি পিঁয়াজ

  • ১ টেবিল চামচ অলিভ অয়েল

  • ২ টেবিল চামচ মধু

প্রস্তুত প্রণালী: প্রথমে পিঁয়াজটি একটু মোটা করে গোল চাকতির মতো কেটে কয়েক মিনিট পানিতে ফুটিয়ে নিতে হবে। পিঁয়াজ সেদ্ধ হলে পানিটি ছেঁকে একটি পরিষ্কার পাত্রে রাখুন। এবার সেই হালকা গরম পানিতে ১ টেবিল চামচ অলিভ অয়েল এবং ২ টেবিল চামচ মধু ভালো করে মিশিয়ে নিন। প্রস্তুতকৃত পানীয়টি অল্প অল্প করে পান করতে হবে।

কার্যকারিতা ও বৈজ্ঞানিক ভিত্তি

  • পিঁয়াজের উপাদান: পিঁয়াজে থাকা সালফার-যুক্ত যৌগ ও অ্যান্টি-অক্সিড্যান্ট কফ পাতলা করতে সাহায্য করে, ফলে জমে থাকা মিউকাস সহজে বের হয়ে আসে। এছাড়া এতে থাকা ‘কুয়েরসেটিন’ নামক অ্যান্টি-অক্সিড্যান্ট ও অ্যালিসিন উপাদান শ্বাসনালির প্রদাহ ও জ্বালাভাব কমাতে ভূমিকা রাখে।

  • অলিভ অয়েলের ভূমিকা: অলিভ অয়েল গলার ভেতরে একটি মসৃণ আস্তরণ তৈরি করে খুসখুসে ভাব কমায়। এতে থাকা ‘ওলিওক্যানথাল’ নামক যৌগ প্রদাহ প্রশমনে কাজ করে।

  • মধুর প্রভাব: মধু পিঁয়াজের ঝাঁঝালো স্বাদ সামলানোর পাশাপাশি গলার ভেতরের অস্বস্তি ও কফ প্রশমিত করতে সাহায্য করে।

বিশেষজ্ঞদের সতর্কতা

এটি একটি সাধারণ ঘরোয়া পথ্য এবং চিকিৎসা ব্যবস্থার কোনো বিকল্প নয়। গলায় জমে থাকা মিউকাসের পেছনে সাধারণ আবহাওয়ার প্রভাব ছাড়াও নানা কারণ থাকতে পারে।

তাই কফ বা গলা ব্যথা দীর্ঘদিন স্থায়ী হলে, কিংবা এর সঙ্গে জ্বর, শ্বাসকষ্ট, বুকে ব্যথা বা খাবার গিলতে অতিরিক্ত সমস্যা দেখা দিলে ঘরোয়া উপায়ের ওপর নির্ভর না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।