Touch Bangladesh
ঢাকাবৃহস্পতিবার , ৮ অক্টোবর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

কলামিস্ট ও লেখক আলহাজ্ব মোহাম্মদ আকবর হোসেনের কন্যা সাবিহা তাসলিম নীতির শুভ বিবাহ সম্পন্ন

প্রতিবেদক
Touch Bangladesh News
অক্টোবর ৮, ২০২৬ ৯:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

Loading


নিউজ প্রোভাইডার

বিশিষ্ট ব্যবসায়ী, লেখক, কলামিস্ট, কবি, সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব,কিশোরগঞ্জের আলোকিত মানুষ আলহাজ্ব মোহাম্মদ আকবর হোসেন ও মিসেস তাহমিনা চৌধুরীর কনিষ্ঠ কন্যা সাবিহা তাসলিম নীতির শুভ বিবাহ সম্পন্ন হয়েছে। সাবিহা তাসলিম নীতির বর সৈয়দ মোস্তাফিজুর রহমান মাহিন, সৈয়দ মশিউর রহমান ও সৈয়দা ফরিদা ইয়াসমিনের সন্তান।

পারিবারিক ও সামাজিকভাবে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এ বিয়েতে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থেকে নবদম্পতিকে শুভেচ্ছা ও দোয়া করেন।
বিবাহ অনুষ্ঠানে বর-কনের পরিবারের সদস্যদের পাশাপাশি আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নবদম্পতির নতুন জীবনের সুখ, শান্তি, সমৃদ্ধি ও পারস্পরিক ভালোবাসা কামনা করে সবাই দোয়া করেন।

বিবাহোত্তর জীবনে নবদম্পতির জন্য উভয় পরিবারের পক্ষ থেকে আন্তরিক দোয়া ও শুভকামনা জানানো হয়েছে। পরিবারের সদস্যরা আশা প্রকাশ করেন, পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা, বিশ্বাস ও ইসলামী মূল্যবোধকে ধারণ করে তারা একটি সুন্দর ও সুখী দাম্পত্য জীবন গড়ে তুলবেন।

দোয়া ও শুভকামনায়,পবিত্র কুরআনের ভাষায়—হে আমাদের রব! আমাদের স্ত্রী ও সন্তানদের পক্ষ থেকে আমাদের জন্য চোখের শীতলতা দান করুন এবং আমাদের মুত্তাকিদের জন্য আদর্শ করুন।”—সূরা আল-ফুরকান: ৭৪।

নবদম্পতি সাবিহা তাসলিম নীতি ও সৈয়দ মোস্তাফিজুর রহমান মাহিনের জন্য রইল আন্তরিক দোয়া ও শুভকামনা—আল্লাহ তাআলা তাঁদের দাম্পত্য জীবনকে ভালোবাসা, শান্তি, রহমত ও বরকতে পরিপূর্ণ করুন। তাঁদের সংসারে নেক সন্তান, সুখ-সমৃদ্ধি এবং দ্বীন ও দুনিয়ার কল্যাণ দান করুন। আমিন।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।