Touch Bangladesh
ঢাকাসোমবার , ২২ জুন ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলাদেশ সংবাদ
  6. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  7. নতুন কর্মের খোঁজে
  8. নিত্যদিনের জীবন
  9. বিশেষ সংবাদ সমূহ
  10. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  11. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  12. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  13. শিক্ষার আলোর প্রস্তাব
  14. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
  15. সাম্প্রতিক বিশ্ব
আলোচিত সপ্তাহের খবর

কূপে ৪ জনের মৃত্যু: নিহতদের পরিবারকে মন্ত্রীর আর্থিক সহায়তা

প্রতিবেদক
Jetkin Tina
জুন ২২, ২০২৬ ১১:০২ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

নিউজ প্রোভাইডার

টাঙ্গাইলের মধুপুর উপজেলার টেলকি জলই গ্রামে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগল বাঁচাতে গিয়ে বিষাক্ত গ্যাসের প্রতিক্রিয়ায় চারজন প্রাণ হারান। হৃদয়বিদারক এই দুর্ঘটনায় নিহত বাবা-ছেলেসহ চার ব্যক্তির শোকার্ত পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন স্থানীয় সংসদ সদস্য এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন। মর্মান্তিক এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় মন্ত্রীর নিজস্ব তহবিল থেকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।

মন্ত্রীর বিশেষ নির্দেশনায় নিহতদের বাড়িতে স্ব-শরীরে গিয়ে এই নগদ অর্থ পৌঁছে দেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুবায়ের হোসেন এবং মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক।

আর্থিক সহায়তা হস্তান্তরের সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকারসহ স্থানীয় প্রশাসনের পদস্থ কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নগদ অর্থ সহায়তার পাশাপাশি উপস্থিত অতিথিরা নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন। একই সাথে শোকগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়ে এই কঠিন সময়ে তাদের ধৈর্য ধারণের আহ্বান জানান।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।