Touch Bangladesh
ঢাকাশুক্রবার , ১৩ নভেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

সানিয়া মির্জা কি নতুন সম্পর্কে জড়িয়েছেন? ডেটিং লাইফ নিয়ে যা জানালেন টেনিস তারকা

প্রতিবেদক
Methon Mankhin
নভেম্বর ১৩, ২০২৬ ৪:২১ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

ভারতের সাবেক টেনিস তারকা সানিয়া মির্জার ব্যক্তিগত জীবন নিয়ে আবারও শুরু হয়েছে আলোচনা। পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে বিচ্ছেদের পর নতুন কোনো সম্পর্কে জড়িয়েছেন কি না, তা নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। সম্প্রতি নিজের ডেটিং লাইফ নিয়ে কথা বলতে গিয়ে মজার এক মন্তব্য করেছেন এই টেনিস তারকা।

সম্প্রতি বলিউড পরিচালক ফারহা খানের সঙ্গে অঙ্গদ বেদি ও নেহা ধুপিয়ার ইউটিউব শো ‘ডাবল ডেট’-এ অতিথি হিসেবে অংশ নেন ৩৯ বছর বয়সী সানিয়া। সেখানে আড্ডার একপর্যায়ে তার ব্যক্তিগত জীবন ও প্রেমের সম্পর্ক নিয়ে নানা প্রশ্ন করা হয়।

অনুষ্ঠানে অঙ্গদ বেদি জানতে চান, কোনো পুরুষ বন্ধু কি কখনো সানিয়াকে কফি ডেটে যাওয়ার প্রস্তাব দেন? জবাবে মজার ছলে সানিয়া জানান, কফি ডেটের পরিবর্তে তাকে বরং বয়েজ ট্রিপে যাওয়ার আমন্ত্রণ জানানো হয়। কারণ, তার পুরুষ বন্ধুরা তাকে নিজেদের দলের একজন সদস্য হিসেবেই দেখেন।

আড্ডায় ফারহা খান জানান, তার কয়েকজন পুরুষ বন্ধু মাঝেমধ্যে ফোন করে জানতে চান, সানিয়া সত্যিই সিঙ্গেল কি না। জবাবে সানিয়া জানান, তিনি এখনো সিঙ্গেল।

তবে কথোপকথনের একপর্যায়ে অঙ্গদ জানতে চান, কোনো পুরুষের সঙ্গে সুন্দর সময় কাটানোর ইচ্ছা তার হয় কি না। তখন ফারহা মজা করে বলেন, সানিয়া এমন কোনো মুহূর্ত কাটাচ্ছেন না, তা অঙ্গদ কীভাবে জানেন?

ফারহার কথায় প্রথমে সায় দেন সানিয়া। এরপর হাসতে হাসতে বলেন, তার জীবনে কোনো পুরুষ নেই, আবার থাকতেও পারে! তার এই মন্তব্যের পর নতুন করে জল্পনা শুরু হয়। তবে পরে তিনি পরিষ্কার করেন, কথাটি নিছক মজা করেই বলেছেন। বর্তমানে তিনি সিঙ্গেল রয়েছেন।

সানিয়া ও ফারহা খানের বন্ধুত্বও বেশ পুরোনো। জীবনের কঠিন সময়ে ফারহা তার পাশে ছিলেন বলে আগেও জানিয়েছেন সানিয়া। বিভিন্ন সাক্ষাৎকার ও সামাজিক যোগাযোগমাধ্যমেও তাদের বন্ধুত্বের বিষয়টি উঠে এসেছে।

উল্লেখ্য, ২০১০ সালের ১২ এপ্রিল পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব মালিককে বিয়ে করেন সানিয়া মির্জা। বিয়ের পর তারা দুবাইয়ে সংসার শুরু করেন। ২০১৮ সালে তাদের ঘরে জন্ম নেয় ছেলে ইজহান মির্জা মালিক। দীর্ঘদিন একসঙ্গে থাকার পর ২০২৩ সালে তাদের বিচ্ছেদ হয়। পরে ২০২৪ সালে পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেন শোয়েব মালিক।

বিচ্ছেদের পর ছেলে ইজহানকে নিয়েই নিজের জীবন এগিয়ে নিচ্ছেন সানিয়া। সম্প্রতি তিনি জানিয়েছেন, তার ছেলেও টেনিস খেলে। তবে মায়ের মতো টেনিসের প্রতি বিশেষ আগ্রহ না থাকলেও খেলাধুলার প্রতি তার ঝোঁক রয়েছে।

সূত্র: গালফ নিউজ

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।