Touch Bangladesh
ঢাকাশনিবার , ৮ আগস্ট ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলাদেশ সংবাদ
  6. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  7. নতুন কর্মের খোঁজে
  8. নিত্যদিনের জীবন
  9. বিশেষ সংবাদ সমূহ
  10. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  11. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  12. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  13. শিক্ষার আলোর প্রস্তাব
  14. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
  15. সাম্প্রতিক বিশ্ব
আলোচিত সপ্তাহের খবর

এইচএসসি ব্যবহারিক পরীক্ষার সময় বাড়ল ২২ আগস্ট পর্যন্ত

প্রতিবেদক
Touch Bangladesh News
আগস্ট ৮, ২০২৬ ১০:২১ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

চলমান এইচএসসি পরীক্ষার ব্যবহারিক পরীক্ষা গ্রহণ এবং বোর্ডে নম্বর অনলাইনে পাঠানোর সময়সীমা আগামী ২২ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।

শনিবার (৮ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান এইচএসসি পরীক্ষার ব্যবহারিক পরীক্ষা গ্রহণ ও প্রাপ্ত নম্বর বোর্ডে পাঠানোর সময়সীমা আগামী ২২ আগস্ট রাত ১২টা পর্যন্ত বাড়ানো হয়েছে।

এতে আরও বলা হয়, নির্ধারিত বর্ধিত সময়ের মধ্যেই কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সংশ্লিষ্টদের ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করতে হবে। একই সঙ্গে পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর যথাসময়ে অনলাইনের মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে নির্ধারিত সময়ের মধ্যে ব্যবহারিক পরীক্ষা ও নম্বর পাঠানোর কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছিল। নতুন সময়সীমা অনুযায়ী এখন ২২ আগস্ট রাত ১২টার মধ্যে পুরো কার্যক্রম শেষ করতে হবে।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।