ঢাকামঙ্গলবার , ২১ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য গর্জন
  2. অর্থ-বাণিজ্যের গর্জন
  3. খেলাধুলার গর্জন
  4. চাকরির গর্জন
  5. জীবনযাপনের গর্জন
  6. দেশের গর্জন
  7. ধর্মের গর্জন
  8. প্রবাসের গর্জন
  9. বিজ্ঞান, তথ্য ও প্রযুক্তির গর্জন
  10. বিনোদনের গর্জন
  11. বিশেষ সংবাদের গর্জন
  12. বিশ্বের গর্জন
  13. রাজনীতির গর্জন
  14. শিক্ষার গর্জন
  15. শিল্প-সাহিত্যের গর্জন

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রতিবেদক
Md. Saiful Islam Journalist
এপ্রিল ২১, ২০২৬ ৫:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

রোহিঙ্গা সংকট মোকাবিলা ও তাদের দ্রুত নিজ দেশ মিয়ানমারে ফেরত পাঠাতে জাপানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।

স্থানীয় সময় সোমবার (২০ এপ্রিল) সেনেগালের রাজধানী ডাকারে ‘ডাকার ইন্টারন্যাশনাল ফোরাম অন পিস অ্যান্ড সিকিউরিটি ইন আফ্রিকা’-শীর্ষক সম্মেলনের সাইড লাইনে জাপানের পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী ওনিশি ইয়োহির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

সাক্ষাৎকালে উভয় পক্ষই বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন এবং মানুষে মানুষে যোগাযোগের ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা করেন।

প্রতিমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানি, আইসিটি, অবকাঠামো, ফার্মাসিউটিক্যালস, কৃষি প্রক্রিয়াজাতকরণ ও উৎপাদনের মতো খাতে বৃহত্তর জাপানি বিনিয়োগের আহ্বান জানান। পাশাপাশি রোহিঙ্গা সংকট মোকাবিলায় জাপানের অব্যাহত সহায়তার প্রশংসা করেন এবং মিয়ানমারে তাদের দ্রুত ও টেকসই প্রত্যাবাসনের সুবিধার্থে আরও সহায়তা কামনা করেন।