Touch Bangladesh
ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

আজ গ্রিডে ১২.৫ মিলিয়ন ঘনফুট, ৩–৪ মাসে আরও ৫৫ মিলিয়ন ঘনফুট যুক্ত হওয়ার আশা

প্রতিবেদক
Touch Bangladesh News
সেপ্টেম্বর ১৯, ২০২৬ ৭:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

দেশীয় গ্যাসের সরবরাহ বাড়াতে বড় অগ্রগতি। তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ থেকে আজ (১৯ সেপ্টেম্বর) জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১২ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস। একই সঙ্গে তিতাসের আরও তিনটি এবং বাখরাবাদের একটি কূপের কাজ এগিয়ে চলছে। আগামী তিন থেকে চার মাসের মধ্যে এসব কূপ থেকে জাতীয় গ্রিডে আরও প্রায় ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হতে পারে।

বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) কর্মকর্তারা জানান, তিতাস-২৮ নম্বর কূপের খননকাজ ইতোমধ্যে শেষ হয়েছে। প্রায় ১৩ হাজার ফুট গভীর এই কূপ উদ্বোধনের পরপরই গ্রিডে সংযুক্ত করা হবে। সবগুলো কূপ উৎপাদনে এলে জাতীয় গ্রিডে মোট প্রায় ৬৭ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট অতিরিক্ত গ্যাস সরবরাহের সম্ভাবনা রয়েছে।

বিজিএফসিএলের মহাব্যবস্থাপক (অপারেশন) প্রকৌশলী মো. আশরাফুল আলম বলেন, নতুন গ্যাস যুক্ত হলে দেশীয় উৎসের সরবরাহ বাড়বে এবং আমদানি-নির্ভরতার চাপ কমানো সম্ভব হবে।

এদিকে তিতাস-৩১ নম্বর গভীর অনুসন্ধান কূপের খননকাজও দ্রুত এগোচ্ছে। চলতি বছরের ১৯ এপ্রিল শুরু হওয়া কূপটির খনন গভীরতা ইতোমধ্যে প্রায় ৪ হাজার ৯২০ মিটারে পৌঁছেছে। লক্ষ্যমাত্রা ৫ হাজার ৬০০ মিটার। গভীরতার কারণে কূপটির কাজ শেষ করতে তুলনামূলক বেশি সময় লাগছে।

প্রায় ৮০০ কোটি টাকা ব্যয়ে তিতাসসহ কয়েকটি কূপ খননের কার্যক্রম চলছে। সংশ্লিষ্টরা বলছেন, এসব কূপ উৎপাদনে এলে জাতীয় গ্রিডে দেশীয় গ্যাসের সরবরাহ আরও বাড়বে।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।