Touch Bangladesh
ঢাকামঙ্গলবার , ৩ নভেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

বিসিবির ইনস্টাগ্রামে হ্যাকিংয়ের চেষ্টা, সতর্কবার্তা জারি

প্রতিবেদক
Methon Mankhin
নভেম্বর ৩, ২০২৬ ৩:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সাইবার হামলার চেষ্টা চালিয়েছে হ্যাকাররা। রোববার রাতে অ্যাকাউন্টটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করা হয়। একাধিকবার অননুমোদিত প্রবেশের চেষ্টা হলেও পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছে বিসিবি।

সোমবার (২ নভেম্বর) বিকেলে নিজেদের ফেসবুক পেজে প্রকাশিত এক জরুরি সতর্কবার্তায় বিষয়টি জানায় দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

বিসিবি জানিয়েছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি হ্যাক করার চেষ্টার পাশাপাশি সেটি ব্যবহার করে ক্রিকেটার, বোর্ড কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে সন্দেহজনক বার্তা পাঠানো হচ্ছে। এসব বার্তায় অবৈধ ক্রিপ্টোকারেন্সি ও বেটিং ওয়েবসাইটের লিংকের পাশাপাশি ফিশিং লিংকও যুক্ত করা হয়েছে।

এ পরিস্থিতিতে বিসিবির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পাঠানো কোনো লিংকে প্রবেশ না করার জন্য সবাইকে সতর্ক করেছে বোর্ড।

জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিসিবির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পাঠানো কোনো লিংকে ক্লিক করা, সেটি খোলা কিংবা এ ধরনের কোনো কার্যক্রমে অংশ নেওয়া থেকে বিরত থাকতে হবে।

পাশাপাশি সন্দেহজনক বার্তা এড়িয়ে চলার এবং কোনো লিংকের মাধ্যমে ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড কিংবা অ্যাকাউন্টে প্রবেশের গোপন তথ্য শেয়ার না করার আহ্বান জানিয়েছে বিসিবি।

অ্যাকাউন্টটির নিরাপত্তা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বোর্ড।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।