Touch Bangladesh
ঢাকাসোমবার , ২০ জুলাই ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলাদেশ সংবাদ
  6. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  7. নতুন কর্মের খোঁজে
  8. নিত্যদিনের জীবন
  9. বিশেষ সংবাদ সমূহ
  10. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  11. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  12. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  13. শিক্ষার আলোর প্রস্তাব
  14. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
  15. সাম্প্রতিক বিশ্ব
আলোচিত সপ্তাহের খবর

মেট্রোতে হেডফোন ছাড়া ভিডিও চালালে ২৫০০ টাকা জরিমানা

প্রতিবেদক
Jetkin Tina Raksam
জুলাই ২০, ২০২৬ ৬:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

নিউজ প্রোভাইডার 

মেট্রোরেলে যাতায়াতের সময় হেডফোন ছাড়াই স্পিকারে জোরে জোরে গান শোনা কিংবা ভিডিও দেখার বাজে অভ্যাসে অনেকেই অভ্যস্থ। এর ফলে পাশে থাকা সহযাত্রীরা প্রায়শই চরম অস্বস্তি ও বিরক্তির শিকার হন। যাত্রীদের এই ভোগান্তি বন্ধে এবার জরিমানার পরিমাণে বড় ধরনের কড়াকড়ি এনেছে ভারতের বেঙ্গালুরু মেট্রো রেল করপোরেশন লিমিটেড (বিএমআরসিএল)।

পূর্বে ভারতের মেট্রো পরিয় এই ধরনের সামাজিক বিশৃঙ্খলার জন্য সর্বোচ্চ ৫০০ টাকা জরিমানার বিধান ছিল। তবে সংশোধিত আইনে জরিমানার পরিমাণ পাঁচ গুণ বাড়িয়ে করা হয়েছে ২,৫০০ টাকা। গত ১৯ জুন থেকে নতুন এই কড়া নিয়মটি আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হয়েছে।

বর্তমানে ভারতের চেন্নাই ও বেঙ্গালুরু মেট্রোতে এই নিয়মটি কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে। যদিও বিএমআরসিএল স্পষ্ট জানিয়েছে, শব্দদূষণ সংক্রান্ত এই নিয়মটি ভারতের সব মেট্রো পরিষেবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য।

বিএমআরসিএলের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে প্রায় ৫৭ হাজার যাত্রীকে চলন্ত মেট্রো কিংবা প্ল্যাটফর্মে স্পিকারে গান বা ভিডিও চালানোর জন্য সতর্ক করা হয়েছিল। এতদিন ৫০০ টাকা জরিমানা করার নিয়ম থাকলেও কর্তৃপক্ষের পক্ষ থেকে বেশিরভাগ ক্ষেত্রে যাত্রীদের কেবল মৌখিকভাবে সতর্ক করেই ছেড়ে দেওয়া হতো। কিন্তু তাতে কোনো ইতিবাচক পরিবর্তন না আসায় এবার সরাসরি আর্থিক জরিমানার পথ বেছে নেওয়া হয়েছে।

শুধু মেট্রোর ভেতরের শব্দদূষণই নয়, মেট্রো চত্বরের সার্বিক পরিবেশ রক্ষায় আরও একাধিক অপরাধের ক্ষেত্রেও শাস্তির মাত্রা বৃদ্ধি করা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, মেট্রো চত্বরে বিনা অনুমতিতে কোনো প্রকার পোস্টার, ব্যানার বা প্ল্যাকার্ড লাগানো কিংবা সভা-সমাবেশ ও বিক্ষোভ দেখালে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে।

মেট্রো কর্তৃপক্ষের এই পদক্ষেপকে সাধারণ যাত্রীরা স্বাগত জানিয়েছেন, কারণ এর ফলে গণপরিবহনে কোলাহল কমবে এবং যাত্রা আরও আরামদায়ক হবে বলে আশা করা হচ্ছে।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।