Touch Bangladesh
ঢাকাসোমবার , ১০ আগস্ট ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলাদেশ সংবাদ
  6. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  7. নতুন কর্মের খোঁজে
  8. নিত্যদিনের জীবন
  9. বিশেষ সংবাদ সমূহ
  10. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  11. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  12. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  13. শিক্ষার আলোর প্রস্তাব
  14. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
  15. সাম্প্রতিক বিশ্ব
আলোচিত সপ্তাহের খবর

মানবসেবার অঙ্গীকারে যশোরের মনোহরপুরে ‘প্রয়াস’-এর যাত্রা শুরু

প্রতিবেদক
Louis Daru
আগস্ট ১০, ২০২৬ ৮:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

জেমস আব্দুর রহিম রানা, যশোর:
যশোরের মনিরামপুর উপজেলার ১৭ নম্বর মনোহরপুর ইউনিয়নে মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা এবং স্থানীয় উন্নয়নে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার প্রত্যয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রয়াস’। সংগঠনটির উদ্বোধন উপলক্ষে কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যদের মধ্যে খাদ্যসামগ্রীসহ মানবিক সহায়তা প্রদান করা হয়।

সম্প্রতি মনোহরপুরে সংগঠনের নিজস্ব কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংগঠনের কার্যক্রমের শুভ সূচনা ঘোষণা করেন ১৭ নম্বর মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস. এম. আক্তার ফারুক মিন্টু। এ সময় তিনি সদস্য সংগ্রহ ফরম বিতরণের মাধ্যমে সংগঠনের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন।

সংগঠনের সভাপতি মো. রোস্তম আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. হাফিজুর রহমান, মনোহরপুর কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক ও সমাজসেবক মো. আব্দুর রহিম সরদার, মনিরামপুর মহিলা আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক এস. এম. আবু সাঈদ (শাহিন) এবং মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউনুস আলী।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা বি. এম. ওয়াহিদুজ্জামান, মো. আল জাবের, মো. নুর ইসলাম ও মো. ফারুক আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন প্রয়াসের সহ-সভাপতি মো ফিরোজ উদ্দিন, সহ সভাপতি মো আজহারুল ইসলাম, সহ সম্পাদক মো রবিউল ইসলাম, সহ সম্পাদক মো বায়েজিদ বোস্তামি, সাংগঠনিক সম্পাদক আলী আযম বাচ্চু, সহ-সাংগঠনিক সম্পাদক জি. এম. মাসুম বিল্লাহ, সহ সাংগঠনিক সম্পাদক মো মনিরুজ্জামান, দপ্তর সম্পাদক মো. সেলিম রেজা, অর্থ সম্পাদক সমীরণ শান্তিরাম রায়, প্রচার ও প্রকাশক সম্পাদক জি এম তরিকুল ইসলাম, গ্রন্হাগার বিষয়ক সম্পাদক জি এম আরিফুল ইসলাম, ধর্মবিষয়ক সম্পাদক মো হাফিজুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মো আবু সাঈদ, সাংস্কৃতিক সম্পাদক কে এম ইসমাইল হোসাইন জনি, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পলাশ সরকার, ক্রীড়া বিষয়ক সম্পাদক উত্তম বিশ্বাস, সমাজ কল্যাণ সম্পাদক মো ইউনুচ আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক গোপাল চন্দ্র হালদার, তথ্য ও প্রচার সম্পাদক জি এম আল আমিন, তথ্য ও প্রচার সম্পাদক চন্দনা সরকার, আইন বিষয়ক সম্পাদক সুফল সরকার, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক ফাহিমা আফরিন রিতু, শিক্ষা ও শিশু বিষয়ক সম্পাদক মরিয়ম সিদ্দিকা, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক প্রিয়াংকা,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা সুমন হালদার, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক ডাঃ রায়হান আহম্মেদ শুভ, স্বাস্থ্য ও চিকিৎসা সম্পাদক ডা তুহিন হাসান, প্রবাসী কল্যাণ সম্পাদক কে এম আমিরুল ইসলাম, প্রবাসী কল্যাণ সম্পাদক মো মিঠুন গাজী ও জি এম জিয়াউর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী, অভিভাবক, সুধীজন এবং বিপুল সংখ্যক এলাকাবাসী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

উদ্বোধনী কর্মসূচির অংশ হিসেবে মনোহরপুর কাছারীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঁচজন এবং মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের পাঁচজন মেধাবী শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। পাশাপাশি ইউনিয়নের ১০ জন অসহায় নারী ও পুরুষের মধ্যে চাল, ডাল, আলু, লবণ ও ভোজ্যতেলসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সম্বলিত মানবিক সহায়তা প্যাকেজ বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান এস. এম. আক্তার ফারুক মিন্টু বলেন, সমাজ উন্নয়ন ও মানবকল্যাণে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সংগঠনগুলো যদি শিক্ষার প্রসার, স্বাস্থ্যসচেতনতা, পরিবেশ সংরক্ষণ এবং মানবিক সহায়তা কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে, তাহলে একটি উন্নত, সচেতন ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সহজ হবে। তিনি ‘প্রয়াস’-এর উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে এর ধারাবাহিক সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি এলাকার সার্বিক উন্নয়ন কেবল অবকাঠামোগত অগ্রগতির মাধ্যমে সম্ভব নয়; প্রয়োজন শিক্ষিত, সচেতন ও মানবিক জনগোষ্ঠী গড়ে তোলা। সেই লক্ষ্যকে সামনে রেখেই ‘প্রয়াস’ শিক্ষা সহায়তা, স্বাস্থ্যসচেতনতা কর্মসূচি, রক্তদান, দুর্যোগকালীন ত্রাণ বিতরণ, পরিবেশ সংরক্ষণ, যুব উন্নয়ন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনার পরিকল্পনা গ্রহণ করেছে।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, স্থানীয় তরুণদের স্বেচ্ছাশ্রম, সামাজিক দায়িত্ববোধ এবং জনসম্পৃক্ততাকে কাজে লাগিয়ে একটি সহযোগিতামূলক উন্নয়নধারা গড়ে তোলাই ‘প্রয়াস’-এর মূল লক্ষ্য। সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে একটি মানবিক ও সমৃদ্ধ জনপদ নির্মাণে সংগঠনটি কাজ করে যাবে।

অনুষ্ঠান শেষে অতিথি, সদস্য, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনের নেতৃবৃন্দ। তারা মানবসেবা, শিক্ষা বিস্তার এবং সামাজিক উন্নয়নের ধারাবাহিক কর্মকাণ্ডের মাধ্যমে দল-মত নির্বিশেষে মনোহরপুর ইউনিয়নকে একটি আদর্শ ও কল্যাণমুখী জনপদ হিসেবে গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

জেমস আব্দুর রহিম রানা, যশোর
০১৩০০৮৩২৮৬৮

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।