Touch Bangladesh
ঢাকারবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি: এসএসসি পাসে ৭২ হাজার বেতন

প্রতিবেদক
Methon Mankhin
সেপ্টেম্বর ২০, ২০২৬ ৮:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস তাদের ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট বিভাগে জনবল নিয়োগের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘মেইনটেন্যান্স মেকানিক (জেনারেটর)’ পদে মোট দুইজনকে নিয়োগ দেবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা ঢাকায় মার্কিন দূতাবাসে স্থায়ী কর্মী হিসেবে কাজ করার সুযোগ পাবেন।

পদের নাম ও বেতন কাঠামো

  • পদের নাম: মেইনটেন্যান্স মেকানিক (জেনারেটর)

  • পদসংখ্যা:

  • চাকরির ধরণ: স্থায়ী (ফুলটাইম, সপ্তাহে ৪০ ঘণ্টা)

  • মাসিক বেতন: ৭২,২০০ টাকা

  • কর্মস্থল: ঢাকা

আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা প্রার্থীদের কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এর পাশাপাশি কোনো সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, মেকাট্রনিক্স, পাওয়ার বা অটোমোবাইল ট্রেডে সর্বনিম্ন দুই মাসের ভোকেশনাল ট্রেড কোর্স সম্পন্ন করার সনদ থাকতে হবে।

অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হয়েছে, কোনো বড় বাণিজ্যিক ভবন, হাসপাতাল, কলেজ ক্যাম্পাস কিংবা জেনারেটর ও ইউটিলিটি কোম্পানিতে প্রাইম বা স্ট্যান্ডবাই পাওয়ার জেনারেটর পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও মেরামতে অন্তত ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে এর মধ্যে ১,০০০ কেভিএ বা তার চেয়ে বড় জেনারেটরে কাজ করার ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।

ভাষাগত দক্ষতার ক্ষেত্রে ইংরেজিতে প্রাথমিক বা সীমিত জ্ঞান (পড়া, লেখা ও বলা) এবং বাংলায় সাবলীলতা আশা করা হচ্ছে।

দায়িত্ব ও অন্যান্য শর্ত নির্বাচিত প্রার্থীদের দূতাবাসের ফ্যাসিলিটি ম্যানেজমেন্টের মেইনটেন্যান্স ফোরম্যান ও সুপারভাইজারের অধীনে কাজ করতে হবে। তারা চ্যান্সারি, এম্বাসি অ্যানেক্স, আমেরিকান সেন্টারসহ মার্কিন সরকারের মালিকানাধীন বা ভাড়া নেওয়া ভবনগুলোর পাওয়ার জেনারেটিং সিস্টেম রক্ষণাবেক্ষণ, স্থাপন ও মেরামতের কাজ পরিচালনা করবেন।

নিয়োগের চূড়ান্ত প্রক্রিয়ায় প্রার্থীকে সিকিউরিটি সার্টিফিকেট ও ব্যাকগ্রাউন্ড ইনভেস্টিগেশনে উত্তীর্ণ হতে হবে এবং নিরাপত্তা ছাড়পত্র পাওয়ার চার সপ্তাহের মধ্যে কর্মস্থলে যোগদানের মানসিকতা থাকতে হবে।

আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীরা ইলেকট্রনিক রিক্রুটমেন্ট অ্যাপ্লিকেশনের (ERA) মাধ্যমে অনলাইনেই আবেদন জমা দিতে পারবেন। বিস্তারিত তথ্য ও আবেদনের নির্দেশনাবলি পাওয়া যাবে মার্কিন দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইটে (bd.usembassy.gov/jobs/)।

আবেদনের সময় এসএসসি সনদ, ভোকেশনাল ট্রেড কোর্স সনদ এবং জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সের কপি আপলোড করতে হবে।

আবেদনের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর ২০২৬।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।