Touch Bangladesh
ঢাকাসোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

প্যাকেটজাত তরল দুধের দাম বাড়ল, লিটারে সর্বোচ্চ ১০ টাকা

প্রতিবেদক
Touch Bangladesh News
সেপ্টেম্বর ২১, ২০২৬ ২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

Loading

দেশের বাজারে প্রায় সব ব্র্যান্ডের প্যাকেটজাত তরল দুধের দাম লিটারপ্রতি সর্বোচ্চ ১০ টাকা পর্যন্ত বেড়েছে। উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় দাম সমন্বয়ের কথা জানিয়েছে দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো।

বাজারে বর্তমানে এক লিটার প্যাকেটজাত মিল্কভিটার দুধ বিক্রি হচ্ছে ১১০ টাকায়। গত মাসে পণ্যটির দাম ১০ টাকা বাড়ানো হয়। একই সময়ে আধা লিটারের প্যাকেটের দাম ৫ টাকা বাড়িয়ে ৬০ টাকা করা হয়েছে।

এদিকে ফার্ম ফ্রেশ, আড়ং ও প্রাণ ডেইরির আধা লিটার প্যাকেটজাত তরল দুধ বিক্রি হচ্ছে ৫৫ টাকায়। এসব ব্র্যান্ডের এক লিটারের প্যাকেটের দাম ১১০ থেকে ১১৫ টাকা।

দাম বাড়ায় ক্ষোভ জানিয়েছেন ক্রেতারা। তাদের অভিযোগ, দৈনন্দিন পুষ্টির গুরুত্বপূর্ণ উৎস হওয়া সত্ত্বেও দুধের দাম ধারাবাহিকভাবে বাড়ায় অনেক পরিবারের জন্য নিয়মিত দুধ কেনা কঠিন হয়ে পড়ছে।

খুচরা বিক্রেতারাও জানিয়েছেন, দাম বাড়ার পর তরল দুধের বিক্রি কমেছে। তাদের দাবি, প্রায় সব ব্র্যান্ড একসঙ্গে লিটারপ্রতি সর্বোচ্চ ১০ টাকা পর্যন্ত দাম বাড়িয়েছে।

তবে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর দাবি, উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ার কারণেই দুধের দাম সমন্বয় করা হয়েছে। প্যাকেজিং উপকরণ, গ্যাস, বিদ্যুৎ ও পরিবহন ব্যয় বৃদ্ধির ফলে প্রতি লিটার দুধ উৎপাদনে আগের তুলনায় বেশি খরচ হচ্ছে।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।