Touch Bangladesh
ঢাকামঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

ধামরাইয়ে দুর্গাপূজায় সম্প্রীতির প্রশংসা সারাহ কুকের

প্রতিবেদক
Methon Mankhin
অক্টোবর ২০, ২০২৬ ৩:৪০ অপরাহ্ণ
Link Copied!

Loading

ঢাকার ধামরাইয়ে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করে বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতির প্রশংসা করেছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। তিনি বলেছেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এতে অন্য ধর্মের মানুষের অংশগ্রহণও উৎসবটিকে বিশেষ করে তুলেছে।

মঙ্গলবার ধামরাইয়ের একটি দুর্গাপূজা মণ্ডপ ও ঐতিহ্যবাহী ধাতব কারুশিল্পের কর্মশালা পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

সারাহ কুক বলেন, বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে দুর্গাপূজা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় উৎসব। ধামরাইয়ে এসে সরাসরি পূজা উদযাপন দেখতে পেরে তারা আনন্দিত। এর আগে একাধিকবার ধামরাইয়ে এলেও দুর্গাপূজার সময় সেখানে আসার সুযোগ হয়নি বলে জানান তিনি।

বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতির প্রসঙ্গ তুলে ব্রিটিশ হাইকমিশনার বলেন, বিভিন্ন ধর্মের মানুষ একসঙ্গে মিলিত হয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব উদযাপন করেন। এটি বাংলাদেশের একটি বিশেষ ইতিবাচক দিক।

দুর্গাপূজায় বিভিন্ন সম্প্রদায়ের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং পারস্পরিক সম্প্রীতির চিত্র তাকে মুগ্ধ করেছে বলেও উল্লেখ করেন সারাহ কুক।

পরিদর্শনকালে ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন, পূজা উদযাপন কমিটির প্রতিনিধি নন্দ গোপাল, সংশ্লিষ্ট পুরোহিত এবং স্থানীয় সাংবাদিকেরা।

বাংলাদেশের বিভিন্ন ধর্মীয় উৎসবে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণকে দেশের সামাজিক সম্প্রীতি ও সহাবস্থানের একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে দেখা হয়।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।