Touch Bangladesh
ঢাকাবৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে

প্রতিবেদক
Jetkin Tina Raksam
সেপ্টেম্বর ২৪, ২০২৬ ৩:০১ অপরাহ্ণ
Link Copied!

Loading

নিউজ প্রোভাইডারঃ

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

প্রথম দফার রিমান্ড শেষে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন। আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রথম দফায় চার দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে পুনরায় সাত দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন। রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের শুনানি শেষে বিজ্ঞ আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত রোববার সন্ধ্যায় শেরেবাংলা নগর থানা এলাকার সংসদ ভবনের বিপরীত পাশের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। ওই রাতেই সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকছুদাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

ঘটনার পরপরই মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং নিহতের মামা ওবায়দুর রহমানকে আসামি করে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করেন।

পরদিন আদালত সংসদ সদস্য গাজী নজরুলকে চার দিন এবং তাঁর প্রথম স্ত্রী মাকছুদাকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরবর্তীতে মামলার তদন্তভার ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রিমান্ড শেষে প্রথম স্ত্রী মাকছুদা বেগমকে গত মঙ্গলবার এবং গ্রেপ্তার হওয়া অপর আসামি মরিয়মের মামা ওবায়দুর রহমানকে বুধবার বিজ্ঞ আদালতে হাজির করা হলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।