Touch Bangladesh
ঢাকাশুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, সেপ্টেম্বরে প্রাণ গেল ১১৪ জনের

প্রতিবেদক
Touch Bangladesh News
সেপ্টেম্বর ২৫, ২০২৬ ৩:৫৪ অপরাহ্ণ
Link Copied!

Loading

দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১১ জনে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৯৫৫ জন ডেঙ্গু রোগী।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার পরিস্থিতি তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া দুজনই ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার বাসিন্দা।

চলতি বছরে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে সেপ্টেম্বর মাসে। মাসের প্রথম ২৫ দিনেই প্রাণ হারিয়েছেন ১১৪ জন। এর আগে আগস্টে ৪৩, জুলাইয়ে ৩৬, জুনে ১৩, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু আক্রান্তের মৃত্যু হয়েছে।

এদিকে, নতুন ৯৫৫ জনসহ চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০ হাজার ১০৪ জন। এর মধ্যে ৬৪ হাজার ৮২৭ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৫৩ জন।

স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বরের শুরু থেকেই ডেঙ্গু পরিস্থিতির অবনতি হয়েছে। মাসের ২৫ দিনেই ১১৪ জনের মৃত্যু হওয়ায় চলতি বছরের মোট মৃত্যুর অর্ধেকেরও বেশি এখন সেপ্টেম্বরেই।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।