Touch Bangladesh
ঢাকাবৃহস্পতিবার , ৮ অক্টোবর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

অস্ট্রেলিয়ার ২ উৎসবে ভাবনা অভিনীত ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস

প্রতিবেদক
Methon Mankhin
অক্টোবর ৮, ২০২৬ ৩:৪৩ অপরাহ্ণ
Link Copied!

Loading

অস্ট্রেলিয়ার দুই চলচ্চিত্র উৎসবে যাচ্ছে ভাবনা অভিনীত ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’

বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা অভিনীত নতুন চলচ্চিত্র ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’ দেশের প্রেক্ষাগৃহে এখনো মুক্তি না পেলেও বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হচ্ছে। বিখ্যাত মস্কো, কাজান ও মেলবোর্ন উৎসবের সফল প্রদর্শনীর পর এবার অস্ট্রেলিয়ার আরও দুটি চলচ্চিত্র উৎসবে স্থান করে নিয়েছে নির্মাতা আসিফ ইসলামের এই সিনেমাটি।

আগামী ২৯ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত চার দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব সিডনি’। এরপর ১২ নভেম্বর থেকে ১৫ নভেম্বর অস্ট্রেলিয়ার পার্থে শুরু হবে ‘ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব পার্থ’। এই দুটি উৎসবেই প্রদর্শিত হবে সিনেমাটি। বুধবার (৭ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক আসিফ ইসলাম নিজে।

সিডনি ও পার্থের এই আয়োজনগুলোতে ভারতসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের নির্বাচিত চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে। আয়োজকরা জানান, পার্থের উৎসবটি মূলত সিডনি ও মেলবোর্ন ভারতীয় চলচ্চিত্র উৎসবেরই আরেকটি বিশেষ অধ্যায় এবং নেপথ্যের আয়োজকও একই প্রতিষ্ঠান।

বাংলাদেশের যাত্রাপালার বর্তমান সংকট ও ক্রমাবনতিকে উপজীব্য করে নির্মিত হয়েছে ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’-এর গল্প। সিনেমাটিতে দেখানো হয়, দর্শক চাহিদার চাপে মূল যাত্রাপালার ঐতিহ্য বদলে গিয়ে কীভাবে ‘প্রিন্সেস রোজী’ নামের এক নৃত্যশিল্পী পুরো আয়োজনের প্রধান আকর্ষণে পরিণত হন।

এই মূল ‘প্রিন্সেস’ চরিত্রে অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা। জানা গেছে, চরিত্রটির বাস্তবসম্মত রূপদানের জন্য ভাবনাকে প্রায় ৯ কেজি ওজন বাড়াতে হয়েছিল। সিনেমাটির বিশেষত্ব হলো, এতে ভাবনার চরিত্রটি ছাড়া অভিনয়শিল্পী দলের বাকি সকলেই বাস্তব জীবনের পেশাদার যাত্রাশিল্পী।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।