Touch Bangladesh – টাচ বাংলাদেশ — স্পর্শে বাংলাদেশ
একটি দায়িত্বশীল, মূল্যবোধভিত্তিক ও জনমুখী অনলাইন নিউজ পোর্টাল।
আমরা বিশ্বাস করি, সংবাদ শুধু তথ্য পরিবেশনের মাধ্যম নয়; এটি রাষ্ট্র, সমাজ ও জনগণের মাঝে সচেতনতা, দায়িত্ববোধ এবং ইতিবাচক পরিবর্তনের সেতুবন্ধন। সেই লক্ষ্যকে সামনে রেখে টাচ বাংলাদেশ পরিচালিত হচ্ছে রাষ্ট্রের কল্যাণে নিবেদিত রাষ্ট্রীয়বাদী চেতনার মানুষদের দ্বারা।
আমাদের অঙ্গীকার হলো সত্যনিষ্ঠ, দায়িত্বশীল, গঠনমূলক এবং জনকল্যাণমুখী সংবাদ পরিবেশন করা। দেশ, সমাজ, রাষ্ট্রনীতি, উন্নয়ন, সংস্কৃতি, তরুণ প্রজন্মের ভাবনা এবং জাতীয় স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আমরা অগ্রাধিকার দিয়ে পাঠকদের সামনে তুলে ধরি।
আমাদের লক্ষ্য
বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন
রাষ্ট্র ও সমাজকল্যাণমূলক চিন্তাধারাকে শক্তিশালী করা
জাতীয় স্বার্থ, মূল্যবোধ ও ইতিবাচক উদ্যোগকে প্রচার করা
পাঠকদের কাছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী তথ্য পৌঁছে দেওয়া।
আমাদের ভিশন
একটি আধুনিক, বিশ্বাসযোগ্য এবং দেশপ্রেমমূলক গণমাধ্যম প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হওয়া, যা বাংলাদেশকে দেখবে উন্নয়ন, অগ্রগতি ও জাতীয় চেতনার আলোকে।
নেতৃত্ব
সিইও এবং প্রতিষ্ঠাতা:
ক্লিন্টন হাওলাদার পাভেল
পৃষ্ঠপোষকতায়
বাংলাদেশ সাপোর্টার্স ফোরাম
টাচ বাংলাদেশ সবসময়ই চায় বাংলাদেশের কথা বলতে, বাংলাদেশের মানুষকে তুলে ধরতে এবং বাংলাদেশের অগ্রযাত্রাকে স্পর্শ করতে।
আমাদের সঙ্গে থাকুন, সত্য ও দায়িত্বশীল সাংবাদিকতার পাশে থাকুন।
