Touch Bangladesh
ঢাকামঙ্গলবার , ৩ নভেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

লামায় বন বিভাগের নীরবতায় গর্জন কাঠ পাচারের হিড়িক!

প্রতিবেদক
Touch Bangladesh News
নভেম্বর ৩, ২০২৬ ২:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

মোহাম্মদ করিম এলএলবি, মফস্বল সম্পাদক: বান্দরবানের লামায় বন বিভাগের কার্যকর নজরদারির অভাবে রাতের আঁধারে গর্জনসহ বিভিন্ন প্রজাতির মূল্যবান কাঠ পাচারের অভিযোগ উঠিয়াছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন গভীর রাতে লামা–গজালিয়া ও লামা–ফাইতং সড়ক ব্যবহার করিয়া বিভিন্ন যানবাহনের মাধ্যমে অবৈধভাবে এসব কাঠ পাচার করা হইতেছে।

অভিযোগ রহিয়াছে, লামা বন বিভাগের আওতাধীন বিভিন্ন বনাঞ্চল হইতে একশ্রেণির অসাধু কাঠ ব্যবসায়ী ও সংঘবদ্ধ পাচারকারী চক্র অবৈধভাবে গর্জনসহ বিভিন্ন প্রজাতির মূল্যবান কাঠ সংগ্রহ, মজুদ ও পরিবহনের মাধ্যমে বনজ সম্পদ পাচার করিতেছে। রাতের আঁধারকে কাজে লাগাইয়া চক্রটি দীর্ঘদিন ধরিয়া এ কার্যক্রম পরিচালনা করিয়া আসিতেছে বলিয়া স্থানীয়দের দাবি।

স্থানীয় সচেতন মহলের অভিযোগ, এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে বন বিভাগের পর্যাপ্ত নজরদারি ও রাত্রীকালীন টহল দৃশ্যমান না হওয়ায় কাঠ পাচারকারীরা সুযোগ পাইতেছে। ফলে প্রাকৃতিক বনভূমি, জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য হুমকির মুখে পড়িবার পাশাপাশি সরকার বিপুল পরিমাণ রাজস্ব হইতে বঞ্চিত হইবার আশঙ্কা দেখা দিয়াছে।

এ বিষয়ে লামা বন বিভাগের সহকারী বন সংরক্ষক বরাবর লিখিত অভিযোগ দাখিলের উদ্যোগ গ্রহণ করা হইয়াছে। অভিযোগে লামা–গজালিয়া ও লামা–ফাইতং সড়কে বিশেষ নজরদারি, রাত্রীকালীন টহল জোরদার, সন্দেহভাজন কাঠবাহী যানবাহন তল্লাশি এবং অবৈধ কাঠ পাচারের সহিত জড়িত ব্যক্তিদের শনাক্ত করিয়া আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হইয়াছে।

স্থানীয় সচেতন মহল মনে করেন, অভিযোগের সুষ্ঠু তদন্ত ও বন বিভাগের কার্যকর অভিযান পরিচালনা করা হইলে অবৈধ কাঠ পাচার প্রতিরোধ করা সম্ভব হইবে।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।