Touch Bangladesh
ঢাকাTuesday , 28 April 2026
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. টাচ বাংলাদেশ সংবাদ
  5. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  6. নতুন কর্মের খোঁজে
  7. নিত্যদিনের জীবন
  8. বিশেষ সংবাদ সমূহ
  9. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  10. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  11. শিক্ষার আলোর প্রস্তাব
  12. শিল্প-সাহিত্য ও বিনোদনের ঠিকানা
  13. সাম্প্রতিক বিশ্ব
  14. সারাবাংলার চিত্র
  15. সুস্থ স্বাস্থ্যের তথ্য
আলোচিত সপ্তাহের খবর

সেন্টমার্টিন ও চট্টগ্রামে কোস্ট গার্ডের পৃথক ২টি অভিযান

প্রতিবেদক
Md. Saiful Islam Journalist
April 28, 2026 1:14 am
Link Copied!

রবিবার (২৬ এপ্রিল) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, সেন্টমার্টিনের জেটি ঘাট সংলগ্ন এলাকায় গত ২৫ এপ্রিল ২০২৬ তারিখ শনিবার সন্ধ্যা ৬টায় কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ১টি সন্দেহজনক সার্ভিস বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৬০ হাজার টাকা মূল্যের ২ কেজি গাঁজাসহ ১ জন মাদক কারবারিকে আটক করা হয়।

অপরদিকে, চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন চাইনিজ ঘাট সংলগ্ন এলাকায় আজ ২৬ এপ্রিল ২০২৬ তারিখ রবিবার ভোর ৪টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে আরও একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে প্রায় ৮৮ লক্ষ ১৫ হাজার টাকা মূল্যের ২১৫ বোতল বিদেশি মদ (হুইস্কি) জব্দ করা হয়। এসময় মাদক পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত গাঁজা, বিদেশি মদ ও আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।