Touch Bangladesh
ঢাকাThursday , 30 April 2026
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলাদেশ সংবাদ
  6. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  7. নতুন কর্মের খোঁজে
  8. নিত্যদিনের জীবন
  9. বিশেষ সংবাদ সমূহ
  10. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  11. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  12. শিক্ষার আলোর প্রস্তাব
  13. শিল্প-সাহিত্য ও বিনোদনের ঠিকানা
  14. সাম্প্রতিক বিশ্ব
  15. সারাবাংলার চিত্র
আলোচিত সপ্তাহের খবর

আজ বকশিবাজার দরবারে পবিত্র এগারো শরীফ মেহফিল অনুষ্ঠিত

প্রতিবেদক
Md. Saiful Islam Journalist
April 30, 2026 10:41 am
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

ঢাকার ঐতিহ্যবাহী বকশিবাজারস্থ “খানকাহ ফকির জহুর আল কাদরী” খানকাহ শরীফে আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) বাদ এশা রাত ৮টায় পবিত্র এগারো শরীফ মেহফিল অনুষ্ঠিত হবে।

এ মেহফিলে দোয়া ও মুনাজাত পরিচালনা করবেন বকশিবাজার দরবার শরীফের বর্তমান গদীনশীন পীর, বিশিষ্ট সমাজসেবক, সুফি স্কলার ও দানবীর ফকির শাহ্ সাঈদ আনওয়ার আল মোবারকী ক্বাদরী চিশতি পীর কেবলা।

মেহফিলে দেশের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ, ওলামা-মাশায়েখ, শিক্ষাবিদ, ব্যবসায়ী, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, সাংবাদিকসহ অসংখ্য আশেকে রাসূল ও খানকাহ শরীফের মুরিদান অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।

পবিত্র ১১ শরীফ ইসলামের অন্যতম শ্রেষ্ঠ আধ্যাত্মিক ব্যক্তিত্ব পীরানে পীর হযরত আবদুল কাদির জিলানী (রহ.)-এর স্মরণে পালিত একটি বরকতময় ফাতেহা অনুষ্ঠান। এদিন খতমে গাউসিয়া, কোরআন তিলাওয়াত, হামদ-না’ত, দুরুদ ও তবারক বিতরণের মাধ্যমে সওয়াব অর্জন এবং আল্লাহর নৈকট্য লাভের প্রত্যাশা করা হয়।

পীর সাহেব কেবলা বলেন, ভক্তি ও ভালোবাসার সাথে এ দিবস পালন করলে মানুষের জীবনে শান্তি আসে, অভাব দূর হয় এবং দুনিয়া ও আখেরাতে কল্যাণ লাভ করা যায়।

খানকাহ কর্তৃপক্ষ জানায়, এই পবিত্র মেহফিলে আদব ও ভক্তির সাথে অংশগ্রহণের মাধ্যমে মুসল্লিরা আধ্যাত্মিক ফায়েজ ও বরকত অর্জনের সুযোগ পাবেন।

উল্লেখ্য, বকশিবাজারের এই খানকাহ দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে নিয়মিত জিকির, দরুদ শরীফ, খতমে খাজেগান ও মাসিক এগারো শরীফের আয়োজন করে আসছে এবং মানবসেবা ও ইসলামি মূল্যবোধ প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।