Touch Bangladesh
ঢাকাবৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

সংগীতশিল্পী সালমার বাবা আর নেই

প্রতিবেদক
Touch Bangladesh News
সেপ্টেম্বর ১৭, ২০২৬ ৪:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

‘আমার আব্বা আর নেই’—সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা

সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা ফজলুল হক মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় বাবার মৃত্যুর খবরটি নিজেই জানিয়েছেন গায়িকা সালমা। সংক্ষিপ্ত স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আমার আব্বা আর নেই।’

সালমার বাবার আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া। তবে ফজলুল হকের মৃত্যুর কারণ এবং কোথায় ও কখন জানাজা ও দাফন অনুষ্ঠিত হবে—এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

এদিকে সাম্প্রতিক সময়ে নতুন গান নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন সালমা। সম্প্রতি ফ্যাশন ডিজাইনার ও সংগীতশিল্পী বিপ্লব সাহার সঙ্গে ‘প্রেম লীলা’ শিরোনামে একটি দ্বৈত গান প্রকাশ করেছেন তিনি। আবহমান গ্রামবাংলার ঐতিহ্য ও ভালোবাসার গল্প নিয়ে নির্মিত গানটির ভিডিও দর্শকদের মধ্যে সাড়া ফেলে।

এর পাশাপাশি সংগীতাঙ্গনে দীর্ঘ বিরতির পর গুরু শফি মণ্ডলের লেখা ও সুরে ‘কুঞ্জে আর ভালো লাগে না বন্ধু বিহনে’ শিরোনামের একটি লালনগীতির রেকর্ডিং শেষ করেছেন সালমা। গানটি আসন্ন দুর্গাপূজায় প্রকাশের কথা রয়েছে।

এ ছাড়া রোহান রাজের আলোচিত ‘মানুষ বড়ই স্বার্থপর’ গানটির নতুন আয়োজনেও কণ্ঠ দিয়েছেন সালমা। সুমী শবনম, তসিবা, জারিন ও রোহান রাজের সঙ্গে গাওয়া গানটির শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। আজ (১৭ সেপ্টেম্বর) গানটি প্রকাশের কথা ছিল।

বাবার মৃত্যুর খবরে শোকাহত সালমা ও তাঁর পরিবারের প্রতি ভক্ত, শুভাকাঙ্ক্ষী এবং সংগীতাঙ্গনের সহকর্মীরা সমবেদনা জানিয়েছেন।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।