Touch Bangladesh
ঢাকাশুক্রবার , ২ অক্টোবর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

বিমানবন্দরের অব্যবস্থাপনা আড়াল করতেই আখতারুজ্জামানকে গ্রেপ্তার: লেবার পার্টি

প্রতিবেদক
Touch Bangladesh News
অক্টোবর ২, ২০২৬ ২:৩২ অপরাহ্ণ
Link Copied!

Loading

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনায় দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ লেবার পার্টি।

শুক্রবার (২ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির মুখপাত্র মো. নাজমুল ইসলাম তালুকদার এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে তিনি বলেন, বিমানবন্দরের দীর্ঘদিনের অব্যবস্থাপনা, লাগেজ পেতে বিলম্ব, ট্রলি সংকট ও যাত্রী হয়রানির দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এড়াতে পারে না। বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের নানা ধরনের ভোগান্তির বিষয়টি দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছে। এমন একটি জনভোগান্তির ঘটনাকে কেন্দ্র করে একজন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্যকে গ্রেপ্তার করা উদ্বেগজনক।

নাজমুল ইসলাম তালুকদার বলেন, বিমানবন্দরের অব্যবস্থাপনা, অনিয়ম-দুর্নীতি ও কর্তৃপক্ষের দায়িত্বহীনতা নিয়ে প্রশ্ন উঠলেই কি প্রশ্ন উত্থাপনকারী একজন নাগরিককে মামলায় ফাঁসিয়ে গ্রেপ্তার করতে হবে? লেবার পার্টি মনে করে, বিমানবন্দরের প্রকৃত সমস্যা ও কর্তৃপক্ষের দায় আড়াল করতে মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে দায়ের করা মামলাকে হয়রানির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।

তিনি আরও বলেন, আখতারুজ্জামান একজন বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য এবং বর্তমানে জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত নেতা। তাঁর রাজনৈতিক পরিচয় বা মতাদর্শের কারণে আইন প্রয়োগে ভিন্ন আচরণ করা হলে তা আইনের শাসন ও গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী হবে।

লেবার পার্টির মুখপাত্র বলেন, বিমানবন্দরের দুর্ভোগের সবচেয়ে বড় শিকার প্রবাসী বাংলাদেশিরা। দীর্ঘ বিমানযাত্রার পর লাগেজ পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, ট্রলি সংকট, জমজমের পানি গায়েব হওয়া, লাগেজ হারানো বা দেরি হওয়া এবং ব্যবস্থাপনায় অনিয়মসহ নানা অভিযোগ দীর্ঘদিনের। এসব সমস্যার স্থায়ী সমাধান না করে একটি ঘটনাকে সামনে এনে দায় কোনো ব্যক্তির ওপর চাপিয়ে দেওয়া হলে প্রকৃত সমস্যাই আড়ালে থেকে যাবে।

তিনি বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। তাদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অথচ দেশে ফেরার পর বিমানবন্দরে তাদের নানা ধরনের হয়রানি ও অব্যবস্থাপনার মুখোমুখি হওয়ার অভিযোগ রয়েছে।

বিবৃতিতে মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযোগ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানানো হয়। একই সঙ্গে সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও ঘটনার পূর্ণাঙ্গ প্রেক্ষাপট তদন্তের আওতায় আনার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি বিমানবন্দরের লাগেজ ও ট্রলি সংকট, যাত্রী হয়রানি, ব্যবস্থাপনার দুর্বলতা এবং সম্ভাব্য অনিয়ম-দুর্নীতির বিষয়েও স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে দলটি।

সরকারের প্রতি মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়টি পুনর্বিবেচনা করে তাকে নিঃশর্ত মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ লেবার পার্টি।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।