![]()
নিউজ প্রোভাইডার
ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত শরিফুল ইসলামকে গ্রেপ্তার করেছে ভূল্লী থানা পুলিশ।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁও জেলার ভূল্লী উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ী নাপিত পাড়া এলাকায়।
গ্রেপ্তারকৃত শরিফুল ইসলাম (৩০) ওই এলাকার জামাল উদ্দিনের ছেলে।
ভূল্লী ভারপ্রাপ্ত থানা কর্মকর্তা জানান__ ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়। মামলার পর থেকেই আসামি পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর তাঁকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
