![]()
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটে নাচোল ডাকবাংলা মাঠে বিএনপির নাচোল উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্যসচিব জনাব আলহাজ মো. রফিকুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম (টিপু)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সভাপতি মো. সারোয়ার জাহান, সাধারণ সম্পাদক মো. ইসমাইল বিশ্বাস, নাচোল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নাচোল উপজেলা বিএনপির সহসভাপতি মো. সফিকুল ইসলাম, ১ নম্বর কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকারিয়া আল মেহরাব, নাচোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান, নাচোল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাজাহান আলী, ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম, নেজামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সাইদুর রহমান মধু ও সাধারণ সম্পাদক মো. আফান আলী এবং ফতেপুর ইউনিয়ন যুবদলের সহসভাপতি মো. জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাচোল উপজেলা বিএনপির সভাপতি মো. আবু তাহের খোকন। আলোচনা সভায় প্রধান অতিথি, প্রধান বক্তা ও অন্যান্য নেতারা তাঁদের বক্তব্যে ঐতিহাসিক ৭ নভেম্বরের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। তাঁরা দেশ ও জাতির কল্যাণে গণতন্ত্র, জনগণের অধিকার, জাতীয় ঐক্য এবং রাজনৈতিক সম্প্রীতি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দেশপ্রেম, দায়িত্বশীল রাজনীতি ও জনগণের সেবায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
তাঁদের বক্তব্যে দেশ ও মানুষের কল্যাণে ইতিবাচক রাজনৈতিক চর্চার প্রত্যয় উঠে আসে। অনুষ্ঠানে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আয়োজনে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), নাচোল উপজেলা ও পৌর শাখা।
