Touch Bangladesh
ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

জামালপুরে মসলার কারখানায় অভিযান, ৪ জনের কারাদণ্ড

প্রতিবেদক
Touch Bangladesh News
নভেম্বর ৯, ২০২৬ ৩:৪২ অপরাহ্ণ
Link Copied!

Loading

নিউজ প্রোভাইডার

জামালপুরের নান্দিনায় বিভিন্ন মসলার কারখানায় অভিযান চালিয়ে ভেজাল মসলা উৎপাদনের প্রমাণ পেয়েছে জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

সোমবার (৯ নভেম্বর) পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে মরিচের গুঁড়া তৈরিতে পচা ও উচ্ছিষ্ট মরিচ, শিল্পকারখানায় ব্যবহৃত রং এবং ধনিয়ার গুঁড়ায় কাঠের গুঁড়া ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।

এ ঘটনায় অভিযুক্ত চারজনকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি মোট ৩ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।

অভিযানে জব্দ করা ১০ মণের বেশি শুকনো মরিচ ও ৪ মণের বেশি ধনিয়া বিধি অনুযায়ী বিনষ্ট করা হয়। এ ছাড়া সংশ্লিষ্ট তিনটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।