Touch Bangladesh
ঢাকামঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

মেঘনায় ধরা পড়লো ১৫ কেজির পাঙ্গাস, বিক্রি ২০ হাজার টাকায়

প্রতিবেদক
Methon Mankhin
সেপ্টেম্বর ১৫, ২০২৬ ৮:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

ভোলার মনপুরা উপজেলায় মেঘনা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ১৫ কেজি ওজনের একটি বিশালাকার নদীর পাঙ্গাস মাছ। পরে স্থানীয় মৎস্য ঘাটে আয়োজিত উন্মুক্ত নিলামে মাছটি ২০ হাজার ১০০ টাকায় বিক্রি করা হয়েছে।

মঙ্গলবার  দুপুরে উপজেলার মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ মৎস্য ঘাটে মাছটি বিক্রির জন্য আনা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আরিফ মাঝি নামের এক জেলে মেঘনা নদীতে নিয়মিত জাল ফেলার পর বিশাল আকৃতির এই পাঙ্গাস মাছটি পান। তিনি মাছটি বিক্রির উদ্দেশ্যে স্থানীয় মোমিন তালুকদারের মৎস্য আড়তে নিয়ে আসেন। ঘাটে নদী থেকে ধরা পড়া বড় এই মাছটি দেখতে ভিড় জমান উৎসুক জনতা ও স্থানীয় ক্রেতারা।

পরে আড়তে ডাকের মাধ্যমে প্রতি কেজি প্রায় ১,৩৪০ টাকা দর ওঠে। সে হিসেবে ১৫ কেজি ওজনের পুরো মাছটির মোট চূড়ান্ত মূল্য নির্ধারণ করা হয় ২০,১০০ টাকা।

নিলামে মাছটির সর্বোচ্চ দরদাতা হিসেবে এটি কিনে নেন মৎস্য আড়তদার ও ব্যবসায়ী মোমিন তালুকদার। তিনি জানান, নদীর এত বড় সাইজের নদীর পাঙ্গাসের চাহিদা রাজধানী ঢাকায় অনেক বেশি। তাই অধিক লাভে বিক্রির উদ্দেশ্যে মাছটি বিশেষ প্রক্রিয়ায় বরফজাত করে লঞ্চযোগে ঢাকার যাত্রাবাড়ী পাইকারি মৎস্য আড়তে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।