Touch Bangladesh
ঢাকাশনিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

টেকনাফে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১৭ জন উদ্ধার

প্রতিবেদক
Methon Mankhin
সেপ্টেম্বর ২৬, ২০২৬ ৭:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১৭ জনকে উদ্ধার করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-১৫)।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে টেকনাফের দক্ষিণ লম্বরী এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় মানবপাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।

রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) আ. ম. ফারুক।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, একটি সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র সমুদ্রপথে মালয়েশিয়া পাঠানোর প্রলোভন দেখিয়ে এবং জোরপূর্বক পাচারের উদ্দেশ্যে বেশ কিছু মানুষকে টেকনাফের দক্ষিণ লম্বরী এলাকার মো. ইব্রাহিমের বাড়িতে জিম্মি করে রেখেছে।

সংবাদ পেয়ে এপিবিএনের একটি বিশেষ টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই বাড়িতে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে গেলেও তল্লাশি চালিয়ে ভেতর থেকে অক্ষত অবস্থায় ১৭ জন পুরুষকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ব্যক্তিরা কক্সবাজার ও বান্দরবান জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।

প্রাথমিক অনুসন্ধানের বরাত দিয়ে সহকারী পুলিশ সুপার ফারুক জানান, আর্থিক লাভবান হওয়া এবং জোরপূর্বক শ্রম খাটানোর উদ্দেশ্যে একটি চক্র এই জিম্মিদশা তৈরি করেছিল। পলাতক পাচারকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

উদ্ধার করা ব্যক্তিদের পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।