Touch Bangladesh
ঢাকাশুক্রবার , ৯ অক্টোবর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

ফরিদপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১

প্রতিবেদক
Methon Mankhin
অক্টোবর ৯, ২০২৬ ৩:২২ অপরাহ্ণ
Link Copied!

Loading

ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নে চার বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাজ্জাক বিশ্বাস (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অসুস্থ শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে ঘটনাটি জানাজানি হয়। এর আগে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র। অভিযুক্ত রাজ্জাক বিশ্বাসের বাড়ি রাজবাড়ীর খানখানাপুর এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচ দিন আগে শিশুটির বাবা মারা যান। বৃহস্পতিবার বিকালে বাড়ির পাশে একটি কলাগাছের আড়ালে শিশুটিকে কাঁদতে দেখেন তার ফুফু। পরে শিশুটির শারীরিক অবস্থা দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয়, সে ধর্ষণচেষ্টার শিকার হয়ে থাকতে পারে।

এ সময় ঘটনাস্থলের পাশে রাজ্জাক বিশ্বাসকে দেখতে পেয়ে পরিবারের সদস্যরা তাকে আটক করেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এদিকে, অসুস্থ হয়ে পড়ায় শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় শিশুটির বোন বাদী হয়ে মামলা করেছেন। মামলায় রাজ্জাক বিশ্বাসকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ঘটনার তদন্ত ও শিশুটির চিকিৎসাসংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য জানতে পুলিশের বক্তব্যের অপেক্ষা করা হচ্ছে।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।