Touch Bangladesh
ঢাকাশুক্রবার , ৯ অক্টোবর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

কানাডার পুলিশের পোশাকে জায়েদ খান, কেন?

প্রতিবেদক
Methon Mankhin
অক্টোবর ৯, ২০২৬ ৩:৪১ অপরাহ্ণ
Link Copied!

Loading

কানাডার পুলিশের পোশাকে ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খানের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিটি ঘিরে ভক্ত ও নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে নানা কৌতূহল। অনেকে প্রশ্ন তুলেছেন, অভিনয় ছেড়ে কি সত্যিই কানাডার পুলিশ বাহিনীতে যোগ দিয়েছেন এই অভিনেতা?

তবে বিষয়টি বাস্তব নয়। নতুন চলচ্চিত্র ‘ভায়োলেন্স’-এ কানাডার পুলিশের একজন কর্মকর্তার চরিত্রে অভিনয় করছেন জায়েদ খান। সিনেমাটির শুটিংয়ের অংশ হিসেবেই পুলিশের পোশাকে দেখা গেছে তাকে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে কানাডায় পৌঁছে সিনেমাটির শুটিং ইউনিটে যোগ দিয়েছেন এই অভিনেতা। বর্তমানে কানাডার বিভিন্ন স্থানে চলছে চলচ্চিত্রটির দৃশ্যধারণ। সেখানে টানা শুটিং শেষ করে তার দেশে ফেরার কথা রয়েছে।

প্রযোজনা-সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, বাংলাদেশের মূলধারার কোনো চিত্রনায়কের কানাডার পুলিশের পোশাকে বড় পর্দায় হাজির হওয়ার ঘটনা এটিই প্রথম।

‘ভায়োলেন্স’ সিনেমাটি পরিচালনা করছেন কামাল হোসেন বাবর। প্রকৌশলী হাফিজুর রহমান লিটন ও সাবরিনা চৌধুরী যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করছেন। এতে জায়েদ খানের বিপরীতে প্রধান নারী চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা শিরিন শীলা।

সিনেমাটিতে জায়েদ খানের চরিত্র, গল্পের গতিপ্রকৃতি কিংবা মুক্তির সম্ভাব্য সময় নিয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। তবে কানাডার পুলিশের পোশাকে তার উপস্থিতি নতুন সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ বাড়িয়েছে।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।