Touch Bangladesh
ঢাকাবুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

কিশোরগঞ্জে ১১১ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ২

প্রতিবেদক
Touch Bangladesh News
সেপ্টেম্বর ৩০, ২০২৬ ২:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

নিউজ প্রোভাইডার

কিশোরগঞ্জের মিঠামইনে কৃষকদের জন্য সরকার নির্ধারিত ভর্তুকিযুক্ত ইউরিয়া সার নিয়মবহির্ভূতভাবে অন্যত্র সরিয়ে নেওয়ার অভিযোগে ২ জনকে আটক করেছে পুলিশ। এ সময় ২টি ট্রলি থেকে ১১১ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়েছে। সার পরিবহনে ব্যবহৃত ট্রলি ২টিও জব্দ করা হয়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মিঠামইন থানার ডিউটি অফিসার এএসআই আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, এ ঘটনায় আটক ২ জনসহ অনুমোদিত সার ডিলার ও আরও একজনকে আসামি করে থানায় মামলা হয়েছে। আটক ২ জনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ ও কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, কৃষকদের জন্য বরাদ্দ ভর্তুকিযুক্ত ইউরিয়া সার নিয়মবহির্ভূতভাবে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে— এমন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ১১টার দিকে উপজেলার কাটখাল ইউনিয়নে অভিযান চালানো হয়। কাটখাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. গাফফারের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানটি চালায়।

অভিযানকালে ২টি ট্রলিতে করে সার স্থানান্তরের সময় শাহিন মিয়া ও জহির মিয়াকে আটক করা হয়। পরে ট্রলি দুটিতে তল্লাশি চালিয়ে ১১১ বস্তা ইউরিয়া সার জব্দ করে পুলিশ। একই সঙ্গে সার পরিবহনে ব্যবহৃত ট্রলি ২টিও জব্দ করা হয়।

এ ঘটনায় আটক শাহিন মিয়া ও জহির মিয়া ছাড়াও অনুমোদিত সার ডিলার মুস্তাফিজুল ইসলাম রতন এবং লিটন নামে আরও একজনকে আসামি করা হয়েছে।

মিঠামইন উপজেলা কৃষি কর্মকর্তা অবায়দুল ইসলাম খান অপু বলেন, কৃষি বিভাগের অনুমতি বা অবহিত না করেই এক ইউনিয়ন থেকে অন্য ইউনিয়নে সার নেওয়া হচ্ছিল। স্থানীয় লোকজন সারভর্তি গাড়ি আটক করে কৃষি বিভাগ ও পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২ চালককে আটক করে।

তিনি বলেন, উপজেলার ভেতরে হলেও কৃষি বিভাগকে না জানিয়ে বিপুল পরিমাণ সার স্থানান্তরের নিয়ম নেই। সার পাচার কিংবা সার নিয়ে কারসাজি করলে কোনো ছাড় দেওয়া হবে না।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।