Touch Bangladesh
ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

ঢাবিতে আবারও ককটেল বিস্ফোরণ, আটক দুজনের পরিচয় প্রকাশ

প্রতিবেদক
Methon Mankhin
নভেম্বর ৯, ২০২৬ ২:৩৪ অপরাহ্ণ
Link Copied!

Loading

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় আবারও ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক ব্যক্তিদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তাদের একজন আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) এবং অপরজন জাবির সালেহীন দিপু (২৭)।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় সন্দেহভাজন এক যুবককে আটক করে স্থানীয় লোকজন। পরে তাকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক ওই যুবকের পরিচয় আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল বলে জানা গেছে।

এদিকে, আটক আরেক ব্যক্তির নাম জাবির সালেহীন দিপু। তার বয়স ২৭ বছর। তার বাবার নাম জাহিদ হোসেন এবং মায়ের নাম সাবিনা আহমেদ। তার বাড়ি বাগেরহাটে। বর্তমানে তিনি রাজধানীর কলাবাগান এলাকার একটি বাসায় ভাড়া থাকেন।

এর আগে, রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

এ নিয়ে টানা দুই দিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটল।

তবে আটক ব্যক্তিদের মধ্যে কে কোন বিস্ফোরণের ঘটনায় জড়িত, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।