Touch Bangladesh
ঢাকাশনিবার , ২২ আগস্ট ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলাদেশ সংবাদ
  6. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  7. নতুন কর্মের খোঁজে
  8. নিত্যদিনের জীবন
  9. বিশেষ সংবাদ সমূহ
  10. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  11. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  12. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  13. শিক্ষার আলোর প্রস্তাব
  14. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
  15. সাম্প্রতিক বিশ্ব
আলোচিত সপ্তাহের খবর

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল যুক্তরাষ্ট্রের আদালতে

প্রতিবেদক
Touch Bangladesh News
আগস্ট ২২, ২০২৬ ৯:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিতের নীতি বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। আদালত বলেছেন, এ নীতি বাস্তবায়নের ক্ষেত্রে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তার আইনগত ক্ষমতার সীমা অতিক্রম করেছেন।

স্থানীয় সময় শুক্রবার (২১ আগস্ট) নিউইয়র্কের ম্যানহাটনের মার্কিন জেলা আদালতের বিচারক জিনেট ভার্গাস এ সংক্রান্ত রায় দেন।

রায়ে বিচারক ভার্গাস বলেন, চলতি বছরের জানুয়ারিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর ঘোষিত নীতিটি ‘স্পষ্টতই বেআইনি’ এবং এটি দেশটির ফেডারেল অভিবাসন আইনের সঙ্গে সাংঘর্ষিক।

তিনি বলেন, প্রচলিত আইনে অভিবাসী ভিসার আবেদনপ্রক্রিয়ায় কনস্যুলার কর্মকর্তাদের ওপর পররাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা সুস্পষ্টভাবে সীমিত করা হয়েছে। অথচ সংশ্লিষ্ট নীতির মাধ্যমে আবেদনকারীর জাতীয়তার ভিত্তিতে ঢালাওভাবে অভিবাসী ভিসা দেওয়া স্থগিত করা হয়েছিল, যা বিদ্যমান আইনি কাঠামোর সরাসরি লঙ্ঘন।

মার্কিন দূতাবাস ও কনস্যুলেটে ভিসার আবেদন যাচাই-বাছাইয়ের পর কোনো আবেদনকারীকে ভিসা দেওয়া হবে কি না, সে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সংশ্লিষ্ট কনস্যুলার বা ভিসা কর্মকর্তাদের।

সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের নিয়োগ দেওয়া বিচারক জিনেট ভার্গাস রায়ে আরও বলেন, আবেদনকারীর জাতীয়তার ভিত্তিতে এভাবে সামগ্রিকভাবে অভিবাসী ভিসা প্রদান বন্ধ করার নীতি আইনসম্মত নয়।

জানুয়ারিতে কার্যকর হওয়া ওই নীতির আওতায় বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়া স্থগিত করা হয়েছিল। এসব দেশের মধ্যে ছিল লাতিন আমেরিকার ব্রাজিল, কলম্বিয়া ও উরুগুয়ে; বলকান অঞ্চলের বসনিয়া ও আলবেনিয়া; এবং দক্ষিণ এশিয়ার বাংলাদেশ ও পাকিস্তান।

এ ছাড়া আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ক্যারিবীয় অঞ্চলের বিভিন্ন দেশের নাগরিকরাও ওই নিষেধাজ্ঞার আওতায় ছিলেন। আদালতের এ রায়ের ফলে দেশগুলোর নাগরিকদের অভিবাসী ভিসা আবেদনের ক্ষেত্রে বড় ধরনের স্বস্তি ফিরে আসবে বলে মনে করা হচ্ছে।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।